বিশ্বের ১২৩ শহরের মধ্যে বায়ুদূষণের শীর্ষে ঢাকা
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০৯:২৫
বিশ্বের ১২৩ শহরের মধ্যে বায়ুদূষণের শীর্ষে ঢাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

যুগের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বের বিভিন্ন শহরে বাড়ছে কলকারখানা ও জনসংখ্যা। পিছিয়ে নেই মেগাসিটি ঢাকাও। এই শহরে গাছ কাটা, খালবিলের পানি দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে বায়ুদূষণের মাত্রা বাড়ছে প্রতিদিন। আজও বায়ুদূষণের শীর্ষে রয়েছে শহরটি।


সোমবার (২৭ জানুয়ারি) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স সূত্রে জানা যায়, বিশ্বের ১২৩টি শহরের মধ্যে আজ (সোমবার) বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর।


এয়ার কোয়ালিটি ইনডেক্স-এর লাইভ তালিকা থেকে দেখা যায়, ২৯৫ স্কোর নিয়ে খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে ঢাকার বায়ু। ২৩২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তালিকার ৩য় স্থানে থাকা দিল্লির স্কোর ২১৬।


আইকিউএয়ারের ওই তালিকায় স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বায়ু বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বায়ু ধরা হয়।


ওই তালিকায় সবচেয়ে ভালো বায়ুর শহর হলো যুক্তরাষ্ট্রের হিউস্টন। শহরটির স্কোর ১৭।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com