শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ২০:৩০
শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের ২ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পাশাপাশি তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থার করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।


এ অবস্থায় শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও রাতের তাপমাত্রা এক থেকে ‍দুই ডিগ্রি হ্রাস পেতে পারে এবং তা অন্যত্র সামান্য হ্রাস পেতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


এ ছাড়া দিনাজপুর ও পঞ্চগড় জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।


রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com