গ্রেপ্তার দেখানো হলো সুমাইয়া জাফরিনকে, চাওয়া হবে রিমান্ড
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১২:৩৪
গ্রেপ্তার দেখানো হলো সুমাইয়া জাফরিনকে, চাওয়া হবে রিমান্ড
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।


বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে তাকে রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হবে।


বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা-গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান।


তিনি বলেন, ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সুমাইয়া জাফরিনকে। দুপুরে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।


বুধবার (৬ আগস্ট) রাতে ডিবির একটি দল তাকে হেফাজতে নেয়। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।


এর আগে, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ঘিরে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের ২২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করে পুলিশ। মামলাটি তদন্ত চালাচ্ছে গোয়েন্দা পুলিশ।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com