পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪০
পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

পাকিস্তানে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।


রবিবার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমান ঢাকায় পৌঁছায় বলে জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়েন হাফিজ উদ্দিন আহমদ।


তার সফরসঙ্গী হিসেবে সংসদীয় প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।


দেশে ফেরার সময় শাহজালাল বিমানবন্দরে তাদের স্বাগত জানান ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com