শুভ জন্মদিন ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩
শুভ জন্মদিন ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

ঢালিউডের ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ (১৯ সেপ্টেম্বর)। ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জে জন্ম নেন ঢাকাই সিনেমার এই স্বপ্নের নায়ক! ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর কোটি ভক্তকে চোখের জ্বলে ভাসিয়ে পৃথিবী থেকে বিদায় নেন সালমান শাহ। মাত্র ২৫ বছরের জীবন! অথচ এখনও কী বিস্তৃত প্রভাব তার। মৃত্যুর এতবছর পরেও তার তারকাখ্যাতি সমুজ্জ্বল।


সালমান শাহ-পরবর্তী সময়ে যারা চলচ্চিত্রে নায়ক হওয়ার জন্য এসেছেন তারা প্রত্যেকেই বলেছেন, বলছেন এখনও- “সালমান শাহ-ই ছিলেন তাদের অনুপ্রেরণার প্রধান উৎস।” মাত্র চার বছরের ক্যারিয়ারে তিনি ২৭টি সিনেমা করেন!


সব শ্রেণির দর্শক-সমালোচকদের মন জয় করে তারকা হওয়ার জন্য সময়টা যথেষ্ট নয়। প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন সালমান।


অনেকে মনে করেন, অল্প সময়ের জন্য এসেছিলেন বলেই এত দ্যুতি ছড়াতে পেরেছিলেন সালমান, সবার মনে কেটে গেছেন দাগ। যে দাগ তার প্রস্থানের টানা এতো বছর পরেও সমুজ্জ্বল। তার অনুপস্থিতি আর অকাল প্রস্থান আজও পোড়াচ্ছে অগুনতি বাঙালির মন।


তাকে বলা হয় ৯০ দশকের শ্রেষ্ঠ নায়ক। টেলিভিশনেও তার অভিনীত বেশ কিছু নাটক জনপ্রিয়তা পায়। তার জন্ম কিংবা মৃত্যু দিনে শুধু নয়, সারা বছরেই তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকতে দেখা যায় ভক্ত অনুরাগীদের।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com