
রাজধানীর কাফরুল থানার সামনে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে বাসটিতে আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাহজাহান ইসলাম বলেন, খবর পাওয়ার আট মিনিটের মধ্যে তাদের ইউনিট সেখানে পৌঁছায়। রাত ১০টা ৩৩ মিনিটে আগুন নিভিয়ে ফেলা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিরপুর সুপার লিংক মালিক সমিতির একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটির নম্বর (ঢাকা মেট্রো-ব ১১-৭২৩৭)।
এসআই জহিরুল ইসলাম বলেন, ‘থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। প্রাথমিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]