ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে সর্বোচ্চ ভর্তির রেকর্ড
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩০
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে সর্বোচ্চ ভর্তির রেকর্ড
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

প্রতিদিনই ডেঙ্গুতে বাড়ছে প্রাণহানি। একইসঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। দিন যত গড়াচ্ছে রেকর্ড ভাঙছে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিরও। এরোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ভেঙেছে হাসপাতালে ভর্তি রোগীর। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ১৭১ জনে দাঁড়াল।


বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে শুধু খুলনা বিভাগেই ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে ডেঙ্গুতে মোট ৪ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ১ হাজার ৭৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৩৯৪ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৩৪৯ জন ছাড়াও বরিশাল বিভাগে ১৮৬, চট্টগ্রাম বিভাগে ১৭৭, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৪, রাজশাহী বিভাগে ১৫৩, ময়মনসিংহ বিভাগে ৮৩, রংপুর বিভাগে ৫৩ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে দেশে ডেঙ্গুতে ৩৬ জন মারা গেছেন। এর পরের মাস আগস্টে ৪৩ জন এবং চলতি সেপ্টেম্বরের ১৬ দিনেই ডেঙ্গুতে ৭৪ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৭১ জনের মৃত্যু হয়েছে।


এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৮০ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৩২ জন ছাড়াও ময়মনসিংহ বিভাগে ১৮, চট্টগ্রাম বিভাগে ১৬, বরিশাল বিভাগে ১৩, রাজশাহী বিভাগে ৮, রংপুর বিভাগে ৩ এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com