সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাসুদ আল হাসান (২২) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছে।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে আল-কাসিম শহরে এই দুর্ঘটনা ঘটে।


নিহত মাসুদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের জাকির হোসেনের বড় ছেলে।


বিষয়টি নিশ্চিত করেছেন, নিহতের চাচা ওয়াহিদুজ্জামান দিপু। তিনি জানান, বৃহস্পতিবার সকালে মাসুদ আল হাসান নিজের বাইসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে একটি প্রাইভেটকার তার বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে মাসুদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা, তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কয়েক ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


মাসুদের এমন মর্মান্তিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও আহাম্মদপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com