সারাদেশ
পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সাতক্ষীরার বাস চলাচল বন্ধ
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২১:৫২
পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সাতক্ষীরার বাস চলাচল বন্ধ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ-সহিংসতার ঘটনায় বন্ধ হয়ে গেছে সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল।


বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে এ রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা।


সাতক্ষীরা শহরের সংগীতা মোড় এলাকার দূরপাল্লার পরিবহন কাউন্টার ম্যানেজাররা জানান, গোপালগঞ্জে বিশৃঙ্খলা ও সড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করায় পদ্মা সেতু হয়ে ঢাকার রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। গাড়ির ক্ষয়ক্ষতির আশঙ্কা ও নিরাপত্তার জন্য ওই রুটে বাস চলাচল বন্ধ। তবে বিকল্প হিসেবে সাতক্ষীরা থেকে যশোর হয়ে আরিচা ফেরিঘাট রুট দিয়ে বাস চলাচল করছে।


এসকে পরিবহনের সাতক্ষীরা কাউন্টার ম্যানেজার জহির রায়হান বলেন, 'পদ্মা সেতু হয়ে সব পরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ আরিচা ফেরিঘাট দিয়ে গাড়ি যাবে। তবে আগামীকাল (বৃহস্পতিবার) আওয়ামী লীগের লকডাউন থাকায় সকাল থেকে সাতক্ষীরা থেকে কোনো গাড়ি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে না। কারণ গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে বিভিন্নস্থানে, এতে সবাই আতঙ্কিত হয়ে পড়েছেন।'


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com