সারাদেশ
নরসিংদীর মনোহরদীতে সাংবাদিককে মারধরের অভিযোগে যুবদল নেতাকে শোকজ
প্রকাশ : ১২ মে ২০২৬, ২১:১৯
নরসিংদীর মনোহরদীতে সাংবাদিককে মারধরের অভিযোগে যুবদল নেতাকে শোকজ
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর মনোহরদীতে সাংবাদিক সাখাওয়াত হোসেন সৌরভকে মারধর ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি|


মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভেরিফাইড ফেসবুক পেইজে প্রকাশিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্যাডে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়|


নোটিশে উল্লেখ করা হয়, উপজেলা যুবদলের সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকেও দলীয় রাজনৈতিক পরিচয়ের প্রভাবে স্থানীয় গণমাধ্যম কর্মীর সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন মর্মে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে|


এতে আরও বলা হয়, সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী এহেন কর্মকান্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা, তা আগামী ২৪ (চব্বিশ) ঘন্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হলো|


যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এ নোটিশ জারি করা হয়|


এ ব্যাপারে নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ বলেন, সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে মাসুদুর রহমান সোহাগকে কেন্দ্রীয় কমিটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন| সংগঠনের ভাবমূর্তি নষ্ট হবে এমন কাজ কেউ করলে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে| এব্যাপারে কোনো আপোষ নেই|


উল্লেখ্য, গত ৬ মে মনোহরদীর বাইপাস রোডের ঢালাই কাজের অনিয়ম সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশের জের ধরে সাংবাদিক সাখাওয়াত হোসেন সৌরভ এর উপর হামলা চালায় স্থানীয় যুবদল নেতা মাসুদুর রহমান সোহাগ|


বিবার্তা/কামরুল/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com