রাতে ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে জামায়াত নেতা আটক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:২৭
রাতে ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে জামায়াত নেতা আটক
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়া-৬ (সদর) আসনের ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি নাসিরুল ইসলামকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।


বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।


বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, বুধবার রাতে জামায়াত নেতা নাসিরুলের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রবেশ করেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে নাসিরুলকে আটক করা হয়।


তিনি আরও জানান, আটকরা দাবি করেছেন, পোলিং এজেন্টের তালিকা প্রিজাইডিং কর্মকর্তার কাছে জমা দিতে তারা কেন্দ্রে এসেছিলেন। তবে রাতে তালিকা দেয়ার কোনো সুযোগ বা নিয়ম নেই। তার কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে এবং আরও জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে পরবর্তী আইনি সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে ঘটনার বিষয়ে বগুড়া শহর জামায়াতের যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিন বলেন, ‘শুধুমাত্র পোলিং এজেন্টের নামের তালিকা দিতে প্রিজাইডিং কর্মকর্তার কাছে গিয়েছিলেন জামায়াতের কর্মীরা। সেখানে বিএনপি নেতাকর্মীরা ‘মব’ তৈরি করে জামায়াত নেতাকে আটক করিয়েছেন।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com