
বগুড়ার ধুনট উপজেলায় ভোটকেন্দ্রের সামনে ধুনট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়াকে (২৫) ছুরিকাঘাত করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে বগুড়া-৫ আসনের হটিয়ারপাড়া ভোটকেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপির অভিযোগ, আজ রাতে মিলন তার বাড়ির হটিয়ারপাড়া ভোটকেন্দ্রের সামনে ঘোরাফেরা করছিলেন। এ সময় স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা বাধে। এক পর্যায়ে জামায়াতের নেতাকর্মীরা তাকে ছুরিকাঘাত করে চলে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলের দিকে যাওয়া হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]