সারাদেশ
ভালোবাসার মানুষদের ভোটেই হবে ব্যালট বিপ্লব: মাওলানা আব্দুল হাকিম
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮
ভালোবাসার মানুষদের ভোটেই হবে ব্যালট বিপ্লব: মাওলানা আব্দুল হাকিম
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের গুরুদাসপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল হাকিম।


রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে গুরুদাসপুর পৌরশহরের চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল মাঠ থেকে নির্বাচনী গণমিছিলটি শুরু হয়। গণমিছিলটি চাঁচকৈড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুদাসপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পথসভার মাধ্যমে শেষ হয়।


সেখানে আব্দুল হাকিম বলেন, তিনি বিজয়ী হলে তার পরিবার পরিজন কোন অনৈতিক কাজ, তদবির বানিজ্য কিংবা নিয়োগ বানিজ্যে জড়াবে না। ঘুষ-দূর্নতিমুক্ত ন্যায়-ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।


তিনি আরও জানান, ইমাম-মোয়াজ্জিনদের কল্যানে ষ্ট্রাষ্ট গঠন করা হবে। কারো অন্যায়-হুমকিতে আমরা স্তব্দ থাকব না। নির্বাচিত হলে সবাই সমঅধিকার পাবেন। আমার প্রতি রয়েছে রুহাই থেকে রাজাপুরের গণমানুষের ভালোবাসা। ভালোববাসার মানুষদের ভোটেই হবে ব্যালট বিপ্লব। এ বিপ্লবে ইনশাআল্লাহ জয়ী হবে দাড়িপাল্লা। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো চাঁদাবাজি বা অন্যায় শাসনের সঙ্গে জড়িত থাকার কোনো রেকর্ড নেই। নির্বাচিত হলে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করব।


এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাটোর জেলার শাখার সেক্রেটারী ও নাটোর ৪ আাসনের নির্বাচন পরিচালক সাদেকুর রহমান, নাটোর জেলা সূরা সদস্য আব্দুল খালেক, এনসিপির উপজেলা সভাপতি তাইজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম, সেক্রেটারি মো. শরিফুল ইসলাম, পৌর জামায়াতের আমির মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের আমির-সেক্রেটারি ও বিপুল সংখ্যক নেতা-কর্মী। সভা শেষ হবার আগেই মাগরিবের আজান শুরু হলে আব্দুল হাকিমের নেতৃত্বে মাঠেই মাগরিবের নামাজ আদায় করেন আাগত দাড়ি-পাল্লার কর্মি-সমর্থকরা।


বিবার্তা/জনি/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com