
শিবগঞ্জে পিস্তুল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে শনিবার (৭ ফেবরুয়ারি) রাত একটার দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ খোঁচপাড়া গ্রামের আলকেসের আম বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি রঙিন ব্যাগে এজটি বিদেশী পিস্তল, দুটি গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. হুমায়ন কবির জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলিগুলো অবৈধভাবে রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ায় থানায় সংরক্ষণ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]