গুরুদাসপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩
গুরুদাসপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গুরুদাসপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। তিনি বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার ও অ্যাকাডেমিক সুপারভাইজার বজলুর রহমান।


এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার গুণগত মান উন্নয়নে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


বিবার্তা/জনি/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com