পুলিশ সদস্যদের আইন মেনে মানুষের সেবা নিশ্চিত করতে হবে: তওফিক মাহবুব
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৫৪
পুলিশ সদস্যদের আইন মেনে মানুষের সেবা নিশ্চিত করতে হবে: তওফিক মাহবুব
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১৬৯তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে পুলিশ অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে এ আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরী। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। সমাপনী কুচকাওয়াজে ৪১৮ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।


কুচকাওয়াজে আবু বক্কর ছিদ্দিক (পিএ/৭৩৪) বেস্ট টিআরসি নির্বাচিত হন। এছাড়া বেস্ট অ্যাকাডেমিক হিসেবে জাহিদ হাসান (পিএ/৬২০), বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিস মিলন ইসলাম (পিএ/৪৪৪) এবং বেস্ট শুটার হিসেবে মোমিনুল ইসলাম (পিএ/২৪১) নির্বাচিত হন।


প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরী বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। আইন মেনে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। মাদক, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে জনগণের আস্থা অর্জনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।


তিনি আরও বলেন, দেশ ও জাতির ক্রান্তিকালে বাংলাদেশ পুলিশ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। কর্মপরিধি বৃদ্ধির সঙ্গে পুলিশের দায়বদ্ধতাও বেড়েছে। তাই সেবা ও দক্ষতার মাধ্যমে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com