
নাটোরের সিংড়ায় দেশিয় অস্ত্র ও অস্ত্র তৈরির কাচামাল উদ্ধার করেছে যৌথ বাহিনী।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ১ টার দিকে উপজেলার বামিহাল বাজারে একটি মোটরসাইকেল গ্যারেজে অভিযান পরিচালনা করা হয় । এতে আব্দুল্লাহ (২৯) নামে একজনকে আটক করা হয়
ও মোটরসাইকেল গ্যারেজ থেকে একটি দেশি অস্ত্র ও দেশিয় অস্ত্র তৈরির মালামাল উদ্ধার করা হয়। পরে আটককৃতকে সিংড়া থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী ।
আটককৃত আব্দুল্লাহ ঈশ্বরদী উপজেলার রুপপুর গ্রামের বকুলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি আব্দুন নূর।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]