রাজশাহীতে বাস-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১৯:২৮
রাজশাহীতে বাস-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। তারা সবাই ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।


রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে জেলার পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে ওই সড়কে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়।


নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তার নাম শান্ত ইসলাম (২৪)। তার বাড়ি চারঘাট উপজেলার বালাদিয়া গ্রামে। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। অপর দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।


পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, একটি যাত্রীবাহী অটোরিকশা পুঠিয়ার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে মুখোমুখি ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় রিকশা। এতে ঘটনাস্থলেই শান্ত মারা যান। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেক নারী ও একজন ব্যক্তি।


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ এবং মুখপাত্র শঙ্কর কুমার বিশ্বাস জানান, অজ্ঞাত পরিচয় পুরুষ ও নারীর মৃতদেহ শনাক্তকরণের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের অর্থোপেডিক ও নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা আরো গুরুত্বর।


এদিকে ঘটনার পরে পুলিশের দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। ফলে ওই সড়কে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com