
বাংলাদেশে ফেসবুক ব্যবহারে হঠাৎ করে বিভ্রাট দেখা দিয়েছে।
রবিবার (১৯ জুলাই) দুপুর থেকে ত্রুটি দেখা দেয়।
ব্যবহারকারীরা অভিযোগ করছেন, ডেস্কটপ ভার্সনে লগ-ইন করতে সমস্যা হচ্ছে, অ্যাপ বা ওয়েবসাইট লোড হতে দেরি হচ্ছে এবং নিউজ ফিড আপডেট হচ্ছে না।
ফেসবুক সাইটের পাশাপাশি ইনস্টাগ্রামেও ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়েছেন বলে জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ফর এভ্রিওয়ান অর জাস্ট মি ডট কম।
ওয়েবসাইটটি জানিয়েছে, ফেসবুকে এ সমস্যা শুরু হয়েছে ৪৫ মিনিট আগে থেকে। এছাড়া, ম্যাসেঞ্জারে ২৬ মিনিট ও ইনস্টাগ্রামে সবশেষ ৩২ মিনিট ধরে ব্যবহারকারীরা কম্পিউটার ব্যবহার করে ঢুকতে পারছেন না। তবে, মোবাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করা যাচ্ছে।
ওয়েবসাইটিতে প্রকাশিত তথ্যে দেখা যায়, রোমানিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়ার ব্যবহারকারীরা জানিয়েছেন যে তারা ফেসবুক ব্যবহার করতে পারছেন না। এছাড়াও, হাঙ্গেরি, এস্তোনিয়া, নেদারল্যান্ড, বাংলাদেশ, ভিয়েতনাম, কানাডা, ডেনমার্ক ও নিউজিল্যান্ডের ব্যবহারকারীরাও অভিযোগ করেছেন যে তারা ফেসবুক চালাতে পারছেন না।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]