সব জেলায় এআই প্রশিক্ষণে মিলবে ভাতা, আবেদন যেভাবে
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১
সব জেলায় এআই প্রশিক্ষণে মিলবে ভাতা, আবেদন যেভাবে
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

দেশের তরুণদের প্রযুক্তিভিত্তিক দক্ষতায় সমৃদ্ধ করতে ৬৪ জেলায় সম্পূর্ণ বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দুই মাসের বেসিক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। এই প্রশিক্ষণে অংশ নিতে কোনো ফি লাগবে না, উল্টো প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা ও খাবার পাবেন প্রশিক্ষণার্থীরা।


সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন সংস্থাটির মহাপরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ থেকে ৩৫ বছর বয়সী যেকোনো পুরুষ ও নারী এতে আবেদনের সুযোগ পাবেন। আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এইচএসসি বা সমমান পাস। পাশাপাশি কম্পিউটার ও তথ্য-প্রযুক্তিতে (আইসিটি) প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক।


বাছাইয়ের ক্ষেত্রে আইসিটির মৌলিক ধারণার পাশাপাশি ইংরেজিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পুরো প্রশিক্ষণ কার্যক্রমটি দেশের আটটি বিভাগকে চারটি প্যাকেজে ভাগ করে পরিচালিত হবে।


আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীদের লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর এবং মৌখিক পরীক্ষা ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com