কবি ও কথাসাহিত্যিক ভাস্কর চৌধুরী আর নেই
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৯:১৭
কবি ও কথাসাহিত্যিক ভাস্কর চৌধুরী আর নেই
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রখ্যাত কবি ও কথাসাহিত্যিক ভাস্কর চৌধুরী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।


রবিবার (২৮ জুন) রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানীর এককটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


এর আগে ১৫ জুন গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তার খাদ্যনালীতে টিউমার ধরা পড়ে। এর পাশাপাশি ফুসফুসে পানি জমা এবং দীর্ঘদিনের উচ্চমাত্রার ডায়াবেটিসজনিত জটিলতায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। সবশেষে চিকিৎসকদের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।


পরিবার জানিয়েছে, তার মরদেহ জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাকে সমাহিত করা হবে।


১৯৫২ সালের ১৭ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুরের ভবানীপুর গ্রামে জন্মগ্রহণ করেন ভাস্কর চৌধুরী। প্রায় ৪০টি গ্রন্থের রচয়িতা এই লেখক গল্প, কবিতা, উপন্যাস ও প্রবন্ধে রেখে গেছেন নিজস্ব স্বর।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com