এক যে আছে ছোট্র নিনাদ
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১৯:০১
এক যে আছে ছোট্র নিনাদ
জোহরা শিউলী
প্রিন্ট অঅ-অ+

নিনাদ কেন কাঁদে? এই তো নিনাদ ঘুমাচ্ছিল/দুধ খেয়ে আহ্লাদে!
নিনাদ কেন কাঁদে? বাবা বিজি কম্প্যুটারে, মামনি ভাত রাঁধে!
কেমন হলো ছড়াটা বলো তো?
দাঁড়াও নিনাদকে নিয়ে আরেকটা ছড়ার কথা জানাই তোমাদের।
মনটা যখন ভালো থাকে/ নিনাদ করে গান/ সে গান শুনে ঘরের সবাই/মুগ্ধ হয়ে যান।


এমন মজার মজার ছড়া পাবে তোমরা নিনাদের জন্য ছড়া বইটিতে। ছড়ার এই বইটি লিখেছেন ব্রত রায়। ছড়াকার ব্রত রায় লিখেছেন বহু ছড়া।


কিন্তু নিনাদের জন্য এই ছড়া গুলো তাঁর পরানের গহীন ভেতরের ছড়া। এই ছড়াগুলো নিবেদিত তাঁর শিশুপুত্র নিনাদ নিভৃত রায়ের উদ্দেশে রচিত।


প্রবাসে জন্ম নেওয়া ও বাড়তে থাকা নিনাদকে ঘিরে মা-বাবার প্রতিদিনের ছোটো ছোটো অনুভূতি, আনন্দ-উচ্ছ্বাস, মায়া-মমতা ওস্বপ্নই এই বইয়ের মূল উপজীব্য।


হাসছে নিনাদ হাসছে/তার হাসি যেন শঙ্খের ধ্বনি/ ইথারে ইথারে ভাসছে কাঁদছে নিনাদ কাঁদছে/কান্না এ নয়-রাগসংগীত!/ওস্তাদ গলাসাধছে!


কিংবা ‘সাঁতারু’ ছড়াটায় দেখতে পাই আজ নিনাদের ¯স্নান হবে তাই/নিনাদ বাবু হাসে/ নিনাদ বাবু জলঘাঁটতেই/সবচেয়ে ভালোবাসে!


ছোট্র ছোট্র অনুভূতিগুলো ছন্দে ছন্দে এভাবেই লেখা হয়েছে।
চোখের মণি ছড়াটাতে পড়তে পারবে-


কেউ জানে না, কখন ঘুমায়/কখন নিনাদ জাগে/কাঁদছে খিদেয়? দুধ তো খেলো/বারো মিনিট আগে!


বাবা তো নিনাদকে নিয়ে লিখলেন নানা অনুভূতি। কিন্তু আমরা কীজানি নিনাদের মনের কথা? নিনাদের মনের কোণেও ঘুরে এসেছেন বাবা। আর তাই নিয়ে লিখেছেন কে করেছে? ছড়াটি।


বলতে পারো, কে করেছে/আকাশটাতে ফুটো?/ হাতের কাছে পেলেই কথা/শুনিয়ে দিতাম দুটো!
কেমন করে আকাশটাতে/ এত তুষার থাকে?/আমি নিনাদ ছোট্র মানুষ.../ প্রশ্ন করি কাকে?


ছোট্র নিনাদ, মা-বাবা, ঠাম্মা আর দাদুকে ঘিরে এমন মজার মজারছড়া আছে নিনাদের জন্য ছড়া বইটিতে।


মাতৃত্ব ও পিতৃত্ব শাশ্বত। দেশ, কাল কিংবা পরিস্থিতি বদলাতে পারে, বদলাতে পারে প্রকাশভঙ্গি কিন্তু তার মূল সুর থাকে একই। সে সুর স্নেহের, ভালোবাসার, আদরের আর গভীর মায়ার। এই বইয়ের ছড়াগুলো সেই শাশ্বত সুরকেই শব্দে আর ছন্দে ধরে রাখার এক আন্তরিক প্রয়াস। চমৎকার চমৎকার এই ছড়াগুলোর সঙ্গে চমৎকার সব ছবি এঁকে দিয়েছেন শিল্পী প্রসূণ হালদার। বইটি তোমাদের জন্য প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স। তো দেরি কেন সংগ্রহ করে এবার পড়ে ফেল বইটি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com