রাজধানীতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৬
রাজধানীতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।


রবিবার (২২ সেপ্টেম্বর) তাদের গ্রেফতারের পর আজ তা জানানো হয়।


বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রবিবার কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।


জানানো হয়, তারা বিভিন্ন সময় রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও এর অর্থায়নের সঙ্গে যুক্ত। এ বিষয়ে পরে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com