
মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ৭ জন সেনা সদস্য নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অনেকে। একই সময়ে দক্ষিণ ইরানে সাম্প্রতিক মার্কিন হামলায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে তেহরান। খবর আল-জাজিরার
ইরানের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ৩৮৮তম ব্রিগেডের ঘাঁটিতে কয়েকটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলায় অতিথিশালা, প্রহরী পোস্ট ও সেনাদের আবাসন ভবন লক্ষ্যবস্তু ছিল। তবে ‘প্যাসিভ ডিফেন্স’ ব্যবস্থার কারণে হতাহতের সংখ্যা অনেক কমেছে।
এ ঘটনাকে ‘কাপুরুষোচিত আগ্রাসন’ আখ্যা দিয়ে দেশটির সেনাবাহিনী সতর্ক করেছে, এ হামলার ‘উপযুক্ত সময়ে কঠোর জবাব’ দেওয়া হবে।
অন্যদিকে, ইরানের সরকারি মুখপাত্র ফারিমা মোহাজেরানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, গত কয়েক দিনের মার্কিন হামলায় দক্ষিণ ইরানে অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, সরকার সর্বশক্তি দিয়ে জনগণের পাশে থাকবে। ইরানের দক্ষিণাঞ্চল এই দেশের স্পন্দিত হৃদয়।
তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
বিবার্তা/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]