যুক্তরাষ্ট্রে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬
যুক্তরাষ্ট্রে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন।


স্থানীয় সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চ্যাটসওয়ার্থ এলাকায় দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এর আগে ওই এলাকায় একটি প্রাণঘাতী বাস দুর্ঘটনার খবর সংগ্রহ করতে কয়েকটি হেলিকপ্টার সেখানে গিয়েছিল।


সংবাদমাধ্যম বিবিসি বলছে, লস অ্যাঞ্জেলেসের চ্যাটসওয়ার্থ এলাকায় দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে বিবিসিকে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের (এলএএফডি) এক মুখপাত্র। এ ঘটনায় একজনকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। তার শারীরিক অবস্থা এখনো জানা যায়নি।


ঘটনাস্থলের ভিডিওতে দুটি পণ্যবাহী কনটেইনার ও কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে দমকল বিভাগ। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একটি প্রাণঘাতী বাস দুর্ঘটনার খবর সংগ্রহের জন্য ঘটনাস্থলের কাছে একটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার উড্ডয়ন করছিল। সেটিই দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com