সেপ্টেম্বরের ১৩ দিনে প্রবাসী আয় এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০২
সেপ্টেম্বরের ১৩ দিনে প্রবাসী আয় এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সেপ্টেম্বর মাসের ১৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় ১৭ হাজার ৫৫২ কোটি ১০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।


সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।


মুখপাত্র আরিফ হোসেন জানান, রবিবার (১৩ সেপ্টেম্বর) প্রবাসী আয় এসেছে দুই হাজার ৩৭৩ কোটি ৯০ লাখ টাকা। গত বছরের সেপ্টেম্বরের মাসের প্রথম ১৩ দিনে রেমিট্যান্স এসেছিল ১৩০ কোটি ৬০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ।


চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৭২৫ কোটি ৩০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৬২০ কোটি ৬০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৬ দশমিক ৯০ শতাংশ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com