ডিএমপির ৩ কর্মকর্তাকে বদলি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬
ডিএমপির ৩ কর্মকর্তাকে বদলি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সচিবালয় নিরাপত্তা বিভাগসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে।


রবিবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।


বদলি হওয়া কর্মকর্তারা হলেন- সচিবালয় নিরাপত্তা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আতিকুর রহমানকে ট্রাফিক-মহাখালী জোনে, কোতয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুল হককে গোয়েন্দা-তেজগাঁও বিভাগে এবং গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হোসাইনকে কোতোয়ালি জোনে বদলি করা হয়েছে।


প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর জারি করা অফিস আদেশে খান মাহমুদুল হাসানকে ট্রাফিক-মহাখালী হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com