
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ফেরিঘাট সংস্কারকাজের জন্য আজ শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে টানা তিন দিন ফেরি চলাচল বন্ধ থাকবে। সংস্কার শেষে আগামী সোমবার সকাল ৬টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,সাইনবোর্ড–বগী আঞ্চলিক মহাসড়কের পানগুছি নদীর ফেরিঘাটের উভয় প্রান্তের বেইলি পাটাতন ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছিল।
এ ছাড়া বারইখালী প্রান্তের পন্টুন মেরামত এবং জোয়ারের সময় পানিতে তলিয়ে যাওয়া সংযোগ সড়কের সংস্কারকাজও করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব কাজের জন্য শুক্রবার সকাল থেকে ফেরিঘাটের উভয় প্রান্তের বেইলি পাটাতন অপসারণ ও বারইখালী প্রান্তের পন্টুন মেরামতের কাজ শুরু হবে। সংস্কার শেষে আগামী সোমবার (৬ জুলাই) সকাল ৬টা থেকে আগের নিয়মে ফেরি চলাচল শুরু হবে।
বিবার্তা/রাজীব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]