সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১৬:১৩
সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।


শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন।


সফরকালে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে তিনি উভয় দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন।


গত ২৮ জুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com