স্পিকার বাকের গালিবাফ
খামেনির ‘রক্তের বদলা’ নিতে বিন্দুমাত্র পিছপা হবে না ইরান
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ২০:০৮
খামেনির ‘রক্তের বদলা’ নিতে বিন্দুমাত্র পিছপা হবে না ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আগামী শনিবার ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠান শুরু হবে। এই অনুষ্ঠান উপলক্ষে দেশটির পার্লামেন্ট স্পিকার বাকের গালিবাফ ইরানিদের প্রতি একটি আহ্বান জানিয়েছেন।


গালিবাফ বলেছেন, এই বিশাল জানাজায় দলে দলে যোগ দেওয়ার মাধ্যমে পুরো বিশ্বকে খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার কড়া বার্তা দিতে হবে। দেশের যুবক, নারী-পুরুষ ও শহীদদের পরিবারকে জানাজায় আসার আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট করে বলেন, ইরান কোনো অন্যায়ের সামনে চুপ থাকবে না এবং নেতার রক্তের প্রতিশোধ নেওয়া থেকে বিন্দুমাত্র পিছপা হবে না।


গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর প্রথম দিনেই ৮৬ বছর বয়সী খামেনিকে হত্যা করা হয়। তিনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বে ছিলেন।


আল জাজিরার খবর অনুযায়ী, শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় শুরু হয়ে জানাজাটি কোম, নাজাফ ও কারবালা প্রদক্ষিণ করবে। এরপর ৯ জুলাই খামেনির নিজ শহর মাশহাদে দাফনের মাধ্যমে ৬ দিনের এই আনুষ্ঠানিকতা শেষ হবে। ধারণা করা হচ্ছে, এই আয়োজনে দেড় থেকে দুই কোটি মানুষ যোগ দেবেন।


এ ছাড়া ৩০টির বেশি দেশ থেকে প্রতিনিধি এবং প্রায় ৯০টি দেশের ধর্মীয় নেতারা এতে অংশ নেবেন। এত মানুষের ভিড় ও বিদেশি অতিথিদের নিরাপত্তার জন্য ইরানের সেনাবাহিনী জল, স্থল ও আকাশপথে কঠোর সতর্কতা জারি করেছে। পুরো দেশের নিরাপত্তাব্যবস্থা এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় বা হাই-অ্যালার্টে রাখা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com