আফগানিস্তানের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তানও
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১১:৫৮
আফগানিস্তানের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তানও
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফগানিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১ জুন) স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে ভারতের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের বাদাখশান প্রদেশের জুর্ম জেলা।


ভূমিকম্পের কম্পন প্রতিবেশী পাকিস্তানের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে। দেশটির ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের (এনএসএমসি) তথ্য অনুযায়ী, খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার, সোয়াত, শাংলা, বুনের, লোয়ার দিরসহ আশপাশের এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।


এখন পর্যন্ত আফগানিস্তান বা পাকিস্তানে ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


ভৌগোলিক অবস্থানের কারণে আফগানিস্তান উচ্চ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। ফলে দেশটিতে প্রায়ই বিভিন্ন মাত্রার ভূমিকম্প আঘাত হানে।


এর আগে গত ২৭ জুন আফগানিস্তানে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। সেই ঘটনাতেও হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।


আফগানিস্তানে সর্বশেষ প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে ২০২৫ সালের ৩ নভেম্বর। ৬ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্পে বাড়িঘরের ছাদ ও দেয়াল ধসে সাতজন নিহত এবং প্রায় ১৫০ জন আহত হন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com