
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মহান শহিদ দিবস পালনে শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘যারা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য আন্দোলন করেছিল, তারাই আসলে বাংলাদেশ তৈরির প্রথম স্থপতি। সেজন্য তারা এবং তাদের রক্তদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের জন্যেই আজকে আমাদের এই বাংলাদেশ।
তিনি আরও বলেন, ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতেই আমরা এসেছি। পৃথিবীতে এমন কোন জাতি নেই, যারা ভাষার জন্য জীবন দিয়েছে। একমাত্র বাঙালি জাতি রক্ত দিয়েছে। সেজন্যে জাতিসংঘও এটিকে স্বীকৃতি দিয়েছে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে দিবসটি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কালো ব্যাজ ধারণ করার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালি শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে '৫২-এর ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া আফরিন সানি ও প্রভাষক গোলাম মাহমুদ পাভেলের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, বিভাগ এবং বিভিন্ন নিবন্ধিত–অনিবন্ধিত শহিদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এছাড়াও ভাষা শহিদদের স্মরণ এবং দেশের মঙ্গল কামনায় বাদ ফজর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বিবার্তা/প্রসেনজিত/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]