বাগেরহাটে গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৮
বাগেরহাটে গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক
বা‌গেরহাট প্রতি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে বাগেরহাট দশানী ট্রাফিক মোড় সংলগ্ন আঞ্চলিক পাসপোর্ট অফিস এর সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


আটককৃতরা হলেন- মো. আছাদ ফকির (৩৯), জাহিদ ফকির (৪৪) ও জুবায়ের হোসেন (১৮)। তিনজনই বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের বা‌সিন্দা।


মাদকদ্রব্য অধিদপ্তর জানায়, বাগেরহাট দশানী ট্রাফিক মোড় সংলগ্ন আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রায়েন্দাগামী এসপি গ্রীনলাইন পরিবহন থেকে ১০ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হ‌য়ে‌ছে।


জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ প‌রিচালক মো. মিজানুর রহমান জা‌নি‌য়ে‌ছেন, আটককৃতরা দীর্ঘ‌্যদিন ধ‌রে এলাকায় মাদক ব‌্যাবসার সা‌থে জ‌ড়িত। ভ‌বিষ‌্যতে এমন অ‌ভিযান চলমান থাক‌বে।


বিবার্তা/রাজু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com