
সাভারে ধ্বসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানা প্যারালো মুক্তি নিয়ে মায়ের জানাযায় এসেছিলেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি কড়া পুলিশ পাহারায় সাভারের ব্যাংক কলোনীতে মায়ের জানাযায় অংশ গ্রহণ করেন।পরে সাতটা আটত্রিশ মিনিটে তিনি চলে যান। এসময় সোহেল রানাকে দেখতে হাজার হাজার মানুষ উপস্থিত হন।
উল্লেখ ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৫ শ্রমিক নিহত হন। গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন ১ হাজার ১৬৯ জন। ভারতে পালিয়ে যাওয়ার সময় ওই বছরের ২৯ এপ্রিল বেনাপোল থেকে ভবনের মালিক সোহেল রানাকে গ্রেফতার করে র্যাব। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]