সারাদেশ
গাইবান্ধায় শহিদ মিনার থেকে ফেরার পথে দুই আওয়ামী লীগ নেতা আটক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৬
গাইবান্ধায় শহিদ মিনার থেকে ফেরার পথে দুই আওয়ামী লীগ নেতা আটক
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভাষা শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা উপলক্ষে গাইবান্ধা পৌর কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।


শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে গাইবান্ধা শহরের পৌর পার্কের সামনে থেকে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন— গাইবান্ধা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এমারুল ইসলাম সাবিন ও নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।


তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে ১২ থেকে ১৪ জন আওয়ামী লীগের নেতাকর্মী মিলে পৌর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসে। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা হঠাৎ জয় বাংলা স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করে। এসময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এমারুল ইসলাম সাবিন ও নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পৌর পার্কের সামনে থেকে আটক করে পুলিশ।


গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান রিংকু বলেন, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতেই আমাদের একত্র হওয়া। শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে। সকল অপশক্তিকে পরাজিত করে আবার আওয়ামী লীগ ফিরে আসবে।


বিবার্তা/নুর আলম/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com