পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির বাগড়া
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪১
পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির বাগড়া
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের খেলা শেষ। আজ থেকে শুরু সুপার এইটের খেলা। সুপার এইটের পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ শুরুর আগেই বৃষ্টির বাগড়া। বৃষ্টির কারণে টস হওয়ার পরও খেলা শুরু হতে বিলম্ব।



পাকিস্তান গ্রুপপর্বে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে উঠে যায়। তবে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরে যায় বাবর আজমরা।


অন্যদিকে নিউজিল্যান্ড গ্রুপর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলেও আফগানিস্তান, আরব আমিরাত ও কানাডাকে হারিয়ে সুপার এইটে উঠে যায়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান ও নিউজিল্যান্ড সুপার এইটের প্রথম ম্যাচে মুখোমুখি। ইতোমধ্যে টস হয়েছে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে টসের পর বৃষ্টির কারণে খেলা মাঠে গড়াতে বিলম্ব হচ্ছে।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com