
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার প্রস্তুতিকালে বাংলাদেশ আওয়ামী লীগের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার বসুরহাট বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ১০ থেকে ১৫ জন নেতা-কর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তারা বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার প্রস্তুতি নিলে পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।
ওসি নুরুল হাকিম আরও বলেন, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিকভাবে তারা আওয়ামী লীগের কর্মী সমর্থক বলে জানা গেছে। যাচাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]