
নকল দূরীকরণের ন্যায় মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাং মুক্ত দেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়ায় উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, নকলমুক্ত দেশ গড়ার যাত্রা কচুয়া থেকে শুরু হয়েছিল। মাদক, সন্ত্রাস মুক্তকরণ যাত্রাও এখান থেকে শুরু করে সারা দেশে ছড়িয়ে দিতে চাই।
খালেদা জিয়ার স্মরণে মন্ত্রী বলেন, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া, আমরা পুনঃনির্বাচিত হয়েছি। আজকের এই আনন্দের সময়ে আমি প্রচণ্ডভাবে ব্যথিত, দেশমাতা খালেদা জিয়া নেই। আমরা আগামীর বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গড়ে তুলব।
দুপুরে উপজেলা পরিষদে উপস্থিত হলে জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসানসহ সুশীল সমাজের প্রতিনিধিরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি কচুয়ার বিভিন্ন এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]