চলতি মাসে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৬
চলতি মাসে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকার চলতি ফেব্রুয়ারি থেকে দেশের ৪ কোটি ১০ লাখ পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন শপন।


শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশালে একুশে ফেব্রুয়ারির আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।


তথ্যমন্ত্রী বলেন, ‘শুধু রক্তের বিনিময়ে আন্দোলন করা যথেষ্ট নয়। দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সুসংগঠিত পরিকল্পনাও প্রয়োজন। সে ধারাবাহিকতায় আমরা ক্ষমতায় আসার আগে ৩১ দফা রাষ্ট্র মেরামতের পরিকল্পনা উপস্থাপন করেছি এবং সকল প্রতিশ্রুতি জনগণের কাছে পরিষ্কার করেছি। কারণ আমরা জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত থাকতে চাই।’


তিনি প্রশাসনের স্বকীয়তা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘প্রশাসনের সঙ্গে জনগণের সম্পর্ক যদি স্পষ্ট না থাকে, তবে অহেতুক ভুল বোঝাবুঝি তৈরি হয়। বিগত সময়ে দেখা গেছে, প্রশাসনকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। যারা ইচ্ছা করে অন্যায় করেছে, তাদের অবশ্যই চিহ্নিত করতে হবে। যারা অনিচ্ছায় কাজ করেছে, তাদের সম্মান জানানো উচিত। তা না হলে আমাদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব হবে না।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com