
সিলেটে বালুভর্তি ট্রাকে বিশেষ কৌশলে লুকিয়ে পাচারকালে ৭ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এ ঘটনায় ট্রাকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশের চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) অর্জুন চৌধুরী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টাকালে বালুভর্তি একটি টাটা খোলা ট্রাক আটক করা হয়। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট-২২১২০৯।
এ সময় ট্রাকের চালক মো. আবুল কাশেমকে (৪৮) গ্রেফতার করা হয়। তিনি নোয়াখালীর চাটখিল থানাধীন ১ নম্বর ওয়ার্ড ফতেপুর গ্রামের মৃত আব্দুল মান্নান মমিনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার কদমতলী থানাধীন রায়েরবাগ এলাকার ২০০/৮ নম্বর হোল্ডিংয়ে আব্দুছ সালামের ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পরে ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা। পণ্যসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় ২ নভেম্বর ২০২৬ তারিখে মামলা নম্বর-০৪ দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/জাহিদুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]