সরকারের ভাবমূতি কেউ যেন নষ্ট করতে না পারে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ডা. জাহিদ
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০২
সরকারের ভাবমূতি কেউ যেন নষ্ট করতে না পারে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ডা. জাহিদ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, কেউ যেন দুষ্ককর্ম করে সরকারের ভাবমূতি নষ্ট করতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করাতে হবে। সেই সাথে প্রশাসনকে আইনশৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বায়ন জানান তিনি।


শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন আবু জাফর মো. জাহিদ হোসেন।


বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসে পৌঁছালে মন্ত্রীকে বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফুলেল শুভেচছা জানান।


মন্ত্রী আরও বলেন, হিলি রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টোপিজ, হিলি স্থলবন্দর আধুনিকায়ন, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, মাদক প্রতিরোধসহ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খুব শীঘ্রই উদ্যোগ গ্রহণ করা হবে।


হাকিমপুর উপজেলা বিএনপি সভাপতি ফৌরদৌস হোসেনের সভাপতিত্বে মতবিনিয় সভায় আরও বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সভাপতি আকরাম হোসেন সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, হাকিমপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ খান, সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল।


প্রসঙ্গত, মন্ত্রী পরিষদের শপথ গ্রহণের পর শনিবার দুপুর ১২টায় তার নির্বাচনী এলাকা দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর,নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এর আগে তিনি নবাবগঞ্জ, ও ঘোড়াঘাট উপজেলার নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তিনি বিরামপুরে ইফতার মাহফিলে যোগ দিতে রওনা দেন। এসময় ঢাকা থেকে তাঁর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. শরিফা করিম স্বর্ণা ও একান্ত সহকারী গোলাম মোস্তফা রঞ্জু।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com