শিরোনাম
নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত অন্তত ৫০
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০২
নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত অন্তত ৫০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে সশস্ত্র হামলায় অন্তত ৫০ জন নিহত এবং নারী-শিশুসহ বহু মানুষ অপহৃত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও বাসিন্দারা।


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে শুরু হয়ে শুক্রবার সকাল পর্যন্ত বুক্কুয়ুম এলাকার টুঙ্গান দুছে গ্রামে এ হামলা চলে। মোটরসাইকেলে করে আসা বন্দুকধারীরা বাড়িঘরে আগুন দেয় এবং গ্রামবাসীদের জিম্মি করে নিয়ে যায়। স্থানীয় আইনপ্রণেতা হামিসু এ ফারু জানান, হামলাকারীরা একের পর এক গ্রামে আক্রমণ চালিয়ে কমপক্ষে ৫০ জনকে হত্যা করেছে। অপহৃতদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত নয়।


বাসিন্দাদের অভিযোগ, হামলার আগেই সতর্কবার্তা ছিল। এক গ্রামবাসী বলেন, আগের দিন ১৫০টির বেশি মোটরসাইকেলে সশস্ত্র লোকজনকে এলাকায় দেখা গেলেও নিরাপত্তা বাহিনী কার্যকর পদক্ষেপ নেয়নি।


নাইজেরিয়ার উত্তর ও পশ্চিমাঞ্চলে দীর্ঘদিন ধরে সশস্ত্র অপরাধী চক্র ও বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা অব্যাহত রয়েছে। গত সপ্তাহেও নাইজার অঙ্গরাজ্যে পৃথক হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়।


নিরাপত্তা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্পৃক্ততা বাড়ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদার করেছে নাইজেরিয়া। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিতে ১০০ মার্কিন সেনা পৌঁছেছেন। তারা গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও প্রযুক্তিগত সহায়তা দেবেন, তবে সরাসরি যুদ্ধে অংশ নেবেন না।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com