আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬
ক্যাম্পাস কেন্দ্রীক সংঘর্ষে আহত বেশি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা (৪ আগস্ট)
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সারাদেশে রাজনৈতিক সহিংসতায় চলতি বছরের আগস্ট মাসে ৭ জন নিহত এবং অন্তত ৫৩৬ জন বিভিন্ন দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে বিএনপির ৫ জন, আওয়ামী লীগের ১ জন ও জামায়াতের ১ জন।


সোমবার (৩ সেপ্টেম্বর) মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি–এইচআরএসএস’ এক সংবাদি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, দেশের ১৬ টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এর সংগৃহীত তথ্য ও ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের ভিত্তিতে ২০২৬ সালের আগস্ট মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।


প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে ৭০ টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন ৭ জন এবং আহত হয়েছেন ৫৩৬ জন। আগস্ট মাসে রাজনৈতিক সহিংসতা ও হতাহতের সংখ্যা জুলাই মাসের তুলনায় বেড়েছে।


জুলাই মাসে ৪৫ টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন ১৬৪ জন।


আগস্ট মাসে সহিংসতার অন্তত ৭০টি ঘটনার মধ্যে বিএনপির অন্তর্কোন্দলে ২০টি ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫২ জন ও নিহত ৫ জন।


বিএনপি এবং জামায়াতের মধ্যে ১৮ টি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ২৩৩ জন ও নিহত ১ জন। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ৭ টি সংঘর্ষে আহত ২৬ জন ও নিহত ১ জন। বিএনপি-এনসিপি মধ্যে ৬টি সংঘর্ষে আহত হয়েছেন ১৬ জন, ১০ টি বিএনপি-অন্যান্য দলের মধ্যে সংঘর্ষে ৩৮ জন আহত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন দলের মধ্যে ৯ টি ঘটনায় আহত হয়েছেন ৭১ জন।


এ সকল ঘটনার মধ্যে ক্যাম্পাস কেন্দ্রীক ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষের অন্তত ১৩ টি ঘটনায় আহত হয়েছে ২১৬ জন। এর মধ্যে ছাত্রদল-শিবির ৮ টি ঘটনায় ১৮১ জন এবং ছাত্রদল, অন্যান্য ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ৫টি ঘটনায় ৩৫ জন আহত হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com