নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেফতার ৫
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১৫:৩৮
নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেফতার ৫
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নওগাঁর ধামইরহাটে হালিমা বেগম নামের ৬৫ বছর বয়সী এক বৃদ্ধাকে হত্যার অভিযোগে তার ছোট ভাই, ভাইয়ের স্ত্রীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা রশি ও ভোঁতা অস্ত্র উদ্ধার করা হয়েছে।


গ্রেফতার ব্যক্তিরা হলেন নিহতের ছোট ভাই মজনু (৫৬), তার স্ত্রী হোসনেয়ারা এবং প্রতিবেশী আমিনুর রহমান (৩৯), রবিউল ইসলাম (৩৯) ও মোশারফ হোসেন (৪২)।


পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।


বুধবার (২১ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গত ১৯ অক্টোবর ধামইরহাটের ছিলিমপুর গ্রামের বাড়ির সামনের ধানখেত থেকে হালিমার মরদেহ উদ্ধার করে পুলিশ।


এরপর নিহতের বোন থানায় একটি হত্যা মামলা দায়ের করে।


এরপর তথ্যপ্রযুক্তি ও স্থানীয় তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।


সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানায়, নিহত হালিমা বেগমের জমি এবং অর্থের লোভে আপন ভাই ও ভাইয়ের স্ত্রী তাকে হত্যাকাণ্ডের পরিকল্পনা করে।


সে অনুযায়ী ১৮ অক্টোবর রাতে হালিমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে রশি দিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর মরদেহ বাড়ির পাশে একটি ধানখেত লুকিয়ে রাখে তারা। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com