ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৯০
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৯
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৯০
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে সবশেষ ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেফতার হয়েছেন। একই সময়ে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।


রবিবার (১৮ অক্টোবর) সকালে ডিএমপি সূত্রে এ তথ্য জানা যায়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।


তাদের মধ্যে রমনা বিভাগ ৩৯ জন, লালবাগ বিভাগ ৫২ জন, ওয়ারী বিভাগ ৫৭ জন, মতিঝিল বিভাগ ৬২ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১২৩ জন, গুলশান বিভাগ ৪০ জন ও উত্তরা বিভাগ ২৫ জনকে গ্রেফতার করেছে।


ডিএমপি জানিয়েছে, অভিযানকালে ১৫টি মোবাইলফোন, ১টি রিয়ার সাইড পিলার কভার, ২টি অটোরিকশা, ১টি প্রাইভেটকার, ১টি সেলাই রেঞ্জ, নগদ ৩ হাজার ৩০৫ টাকা ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com