শিরোনাম
ইতালিতে করোনায় বাংলাদেশী নার্সের মৃত্যু
প্রকাশ : ১৯ জুন ২০২০, ০৮:২১
ইতালিতে করোনায় বাংলাদেশী নার্সের মৃত্যু
প্রবাস ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনায় আক্রান্ত হয়ে বুধবার ইতালির হাসপাতালে কর্তব্যরত বাংলাদেশী নার্স নাজমুন্নাহার (৪৫) মৃত্যুবরণ করেছেন। জানা গেছে, তিনি প্রথম কেনো বাংলাদেশী নারী নার্স, যিনি ইতালিতে করোনাভাইরাসে মৃত্যুবরণ করলেন।


নাজমুন্নাহারের দেশের বাড়ি ঢাকা বিভাগের গাজীপুরে। তার স্বামী বর্তমানে বাংলাদেশে আটকা পড়েছেন। আগামী ২৩ জুন চাটার্ড বিমানে তার ইতালি ফেরার কথা রয়েছে।


এদিকে একমাত্র মেয়ে বাসায় কোয়ারেন্টিনে আছে। মৃতদেহটি বর্তমানে ইতালির ভারেজ রিজনাল হাসপাতালের লাশ ঘরে রয়েছে।


উল্লেখ্য ২০০৪ সালে সরকারি ব্যবস্থায় ১৮ জন নার্স এসেছিলেন ইতালিতে। তাদের মধ্যে নাজমুন্নাহার একজন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন কমিউনিটি নেতৃবৃন্দ।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com