শিরোনাম
করোনার টিকা ন্যায্য বণ্টনের আহবান জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২০, ২২:০৫
করোনার টিকা ন্যায্য বণ্টনের আহবান জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+
করোনাভাইরাস প্রতিরোধে যেসব টিকা ইতোমধ্যে বাজারে এসেছে সেগুলোর ন্যায্য বণ্টনের জন্য সব দেশের প্রতি আহবান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেবরিয়াসুস বুধবার এক ভিডিওবার্তায় এ আহবান জানান।

চীনে প্রথম করোনাভাইরাস শনাক্তের বছর পূর্তির একদিন আগে দেওয়া ভিডিওবার্তায় টেড্রোস আধানম গেবরিয়াসুস শুধু ধনী দেশ নয়, বিশ্বের সব জায়গায় ঝুঁকিতে থাকা লোকজনের জন্য করোনার টিকা নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি বলেন, করোনা মহামারীর লাগাম টানতে টিকা বড় ধরনের আশা জাগাচ্ছে। কিন্তু বিশ্বকে রক্ষায় সব জায়গায় ঝুঁকিতে থাকা সব মানুষ যাতে করোনার টিকা পায়, তা অবশ্যই নিশ্চিত করতে হবে।

কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য টিকা কিনতে চার বিলিয়ন ডলার অর্থের জন্য আবেদন জানান টেড্রোস আধানম। তিনি বলেন, নতুন বছরে এই চ্যালেঞ্জের কথা আমাদের বলতে হবে।

বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com