শিরোনাম
যুক্তরাষ্ট্রে করোনায় আরো ২ বাংলাদেশীর মৃত্যু
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২০, ০৮:২৯
যুক্তরাষ্ট্রে করোনায় আরো ২ বাংলাদেশীর মৃত্যু
প্রবাস ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নাজমুল হক চৌধুরী হেলাল (৬৭) ও আব্দুস সালাম নামে আরও দুই প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে।


স্থানীয় সময় গত শনিবার (২৬ ডিসেম্বর) আরভাইন শহরে বসবাসকারী বাংলাদেশী নাজমুল হক চৌধুরী হেলাল (৬৭) করোনায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


অন্যদিকে, গত ২১ ডিসেম্বর হাজী এসএম আব্দুস সালাম নামের এক বৃদ্ধ করোনায় আক্রন্ত হয়ে মারা গেছেন। তিনি লস এঞ্জেলেসের অদূরে অরেঞ্জ কাউন্টির গার্ডেন গ্রোভ সিটিতে বসবাস করতেন।


তার দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলা সদরে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


এ নিয়ে লস অ্যাঞ্জেলেসে চার বাংলাদেশী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com