শিরোনাম
করোনাভাইরাস: ইতালিতে তৃতীয় বাংলাদেশীর মৃত্যু
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২০, ০৯:৪০
করোনাভাইরাস: ইতালিতে তৃতীয় বাংলাদেশীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মুজবুর রহমান মজু (৪৬) নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত তিন বাংলাদেশীর মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে মিলানোর সান পাওলো হাসপাতালে তার মৃত্যু হয়।


জানা গেছে, তিনি করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন মিলানোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তিনি দীর্ঘদিন মিলানোতে বসবাস করে আসছিলেন। মজু'র দেশের বাড়ি কুমিল্লা জেলায়।


প্রসঙ্গত, ইতালিতে করোনায় এর আগে আরো দু’জন মারা গেছেন। ভয়াবহ এই মহামারীতে আক্রান্ত হয়েছেন আরো চার বাংলাদেশী। এর মধ্যে সোহেল নামে একজন মোটামুটি সুস্থ হয়ে বাসায় হোম কোয়ারেন্টিনে আছেন।


এদিকে ইতালিতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ফলে বাংলাদেশীসহ স্থানীয়দের উৎকন্ঠা বেড়েই চলেছে। বৃহস্পতিবার দেশটিতে আরো ৭৬০ জন মারা গেছে।


এনিয়ে ইতালিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৯১৫ জনে। মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ১৫ হাজার ২৪৫।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com