শিরোনাম
ইতালিতে হাঁচি দিতে দিতে বাংলাদেশীর মৃত্যু
প্রকাশ : ১৭ মার্চ ২০২০, ১১:৪৮
ইতালিতে হাঁচি দিতে দিতে বাংলাদেশীর মৃত্যু
ফাইল ছবি
প্রবাস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইতালিতে হাঁচি দিতে দিতে মারা গেছেন সেন্টু খলিফা (২৫) নামে এক বাংলাদেশী। তিনি শরীয়তপুর জেলার ভুমখারা গ্রামের শাহজাহান খলিফার ছেলে।


রবিবার (১৫ মার্চ) ইতালির জেনোভা শহরে স্থানীয় সময় রাত ১১টায় মারা যান তিনি।


জানা যায়, কর্মস্থল থেকে বাসায় ফিরে বসা অবস্থায় হাঁচি দিতে থাকেন তিনি। হাঁচি দেয় অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে মুহূর্তেই মৃত্যু হয় তার।


এ বিষয়ে সেন্টুর প্রতিবেশি সেলিম দেওয়ান বলেন, আমি প্রতি সপ্তাহে তার দোকানে আসা-যাওয়া করতাম। রবিবার রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরেন তিনি। এরপর বসা অবস্থায় হাঁচি দেয়ার সঙ্গে সঙ্গে তিনি গুরুতর অসুস্থ পড়েন। তাৎক্ষণিক পুলিশ ও অ্যাম্বুলেন্স এসে পরীক্ষা করে দেখেন তিনি মারা গেছেন। কীভাবে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছেন জেনোভার চিকিৎসকরা।


এ বিষয়ে সেলিম বলেন, আগে থেকেই সেন্টুর শ্বাসকষ্ট ছিল। মৃত্যুর লক্ষণ অনেকটা করোনাভাইরাসে আক্রান্তের মতো। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা নিশ্চিত নই আমরা। তার মৃত্যু রহস্য জানতে মরদেহ হাসপাতালে নিয়ে গেছেন স্বাস্থ্যকর্মীরা।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com